
হুগলি, ৩১অক্টোবর (হি.স.): লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রীয় একতা দিবস পালন করল হুগলি গ্রামীণ জেলা পুলিশ। এই উপলক্ষে সিঙ্গুরে পুলিশের পক্ষ থেকে এক বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ জেলা পুলিশের পুলিশ সুপার ডঃ কুনওয়ার ভূষণ সিং (আইপিএস) সহ পুলিশের অন্যান্য আধিকারিক ও কর্মীরা। কুচকাওয়াজের মাধ্যমে দেশের ঐক্য, সংহতি, অখণ্ডতা ও শৃঙ্খলার বার্তা তুলে ধরা হয়।
সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকীকে স্মরণ করে জাতীয় ঐক্য ও সংহতির আদর্শকে আরও দৃঢ় করার অঙ্গীকার করেন পুলিশকর্মীরা। এই কর্মসূচির মধ্য দিয়ে দেশের অখণ্ডতা রক্ষা এবং ঐক্যের মূল্যবোধ বজায় রাখার ক্ষেত্রে হুগলি গ্রামীণ জেলা পুলিশের দায়বদ্ধতার বার্তা উঠে আসে।
হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা