
নয়াদিল্লি, ৩১ অক্টোবর (হি.স.): অখন্ড ভারতের রূপকার লৌহ[পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১-তম জন্মবার্ষিকী তথা জাতীয় একতা দিবসে নতুন দিল্লির প্যাটেল চকে তাঁর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির পাশাপাশি দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী তথা অখণ্ড ভারতের রূপকারকে শ্রদ্ধা জানান উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। শনিবার সকালে প্যাটেল চকে আয়োজিত এই বিশেষ স্মরণানুষ্ঠানে উপস্থিত শীর্ষ নেতৃবৃন্দ পুষ্পাঞ্জলি নিবেদনের মাধ্যমে সর্দার প্যাটেলের অতুলনীয় দেশপ্রেম, অখণ্ডতা রক্ষা এবং স্বাধীনোত্তর ভারতকে একসূত্রে বাঁধার ঐতিহাসিক অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ