(আপডেট) রাজ্যসভায় বিজেপির দুই প্রার্থী; উত্তরাখণ্ডে দিনেশ আর্য, বাংলায় কোয়েল মল্লিক
নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স.): উত্তরাখণ্ডে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচন এবং পশ্চিমবঙ্গে একটি আসনের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বিজেপি। রবিবার দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি উত্তরাখণ্ড থেকে দিনেশ আর্য এবং পশ্চিমবঙ্গ থেকে রুক্মিণী মল্লিক ওরফ
(আপডেট) রাজ্যসভায় বিজেপির দুই প্রার্থী; উত্তরাখণ্ডে দিনেশ আর্য, বাংলায় কোয়েল মল্লিক


নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স.): উত্তরাখণ্ডে রাজ্যসভার দ্বিবার্ষিক নির্বাচন এবং পশ্চিমবঙ্গে একটি আসনের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বিজেপি। রবিবার দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি উত্তরাখণ্ড থেকে দিনেশ আর্য এবং পশ্চিমবঙ্গ থেকে রুক্মিণী মল্লিক ওরফে কোয়েল মল্লিকের নাম অনুমোদন করেছে।

রবিবার দলের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়। উত্তরাখণ্ডের একটি রাজ্যসভা আসনে দ্বিবার্ষিক নির্বাচনে প্রার্থী হচ্ছেন দিনেশ আর্য। তিনি রাজ্যস্তরীয় পানীয় জল অনুসরণ পরিষদের উপাধ্যক্ষ হিসেবে প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন। এছাড়া মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির জনসংযোগ আধিকারিক, বিজেপির নৈনিতাল জেলা সভাপতি এবং দলের অনুসূচিত মোর্চার জাতীয় সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে পশ্চিমবঙ্গের শূন্য হওয়া একটি রাজ্যসভা আসনে প্রার্থী করা হয়েছে অভিনেত্রী ও রাজনীতিক রুক্মিণী মল্লিককে, যিনি কোয়েল মল্লিক নামে পরিচিত। তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সদস্য ছিলেন। গত ১৬ জুলাই তিনি রাজ্যসভা থেকে পদত্যাগ করেন। তাঁর মেয়াদ ছিল ২০৩২ সালের ২ এপ্রিল পর্যন্ত।

উল্লেখ্য, উত্তর প্রদেশের ১০টি, উত্তরাখণ্ডের একটি রাজ্যসভা আসনে দ্বিবার্ষিক নির্বাচন এবং পশ্চিমবঙ্গের একটি আসনে উপনির্বাচন হবে ১৬ অক্টোবর। ৬ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। ৭ অক্টোবর হবে মনোনয়নপত্র যাচাই এবং ৯ অক্টোবর পর্যন্ত প্রার্থীপদ প্রত্যাহারের সুযোগ রয়েছে। ভোট হবে ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ওই দিনই বিকেল ৫টা থেকে গণনা শুরু হবে।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande