পলাশিপাড়ায় বাঁশবাগানের মাটির নীচে থেকে উদ্ধার মাদক
নদিয়া, ৪ অক্টোবর (হি.স.): গোপন তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে এক অভিযান চালিয়ে মাটির নীচে থেকে প্রায় সাড়ে ৬ কেজি মাদক (হেরোইন) উদ্ধার করল নদিয়ার পলাশিপাড়া থানার পুলিশ। রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বড় নলদহ এলাকার বাসিন্দা জাকি
পলাশিপাড়ায় বাঁশবাগানের মাটির নীচে থেকে উদ্ধার মাদক


নদিয়া, ৪ অক্টোবর (হি.স.): গোপন তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে এক অভিযান চালিয়ে মাটির নীচে থেকে প্রায় সাড়ে ৬ কেজি মাদক (হেরোইন) উদ্ধার করল নদিয়ার পলাশিপাড়া থানার পুলিশ। রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার বড় নলদহ এলাকার বাসিন্দা জাকির হোসেন শেখ নামে এক ব্যক্তিকে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়। এরপর তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হয়। জিজ্ঞাসাবাদ চলাকালীন ধৃত জাকির লুকিয়ে রাখা মাদকের কথা বলে দেয়। ধৃতের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে শনিবার গভীর রাতে পলাশিপাড়া থানার পুলিশ বড় নলদহ ও ছোট চাঁদঘর গ্রামের মধ্যবর্তী এলাকায় একটি বাঁশবাগানে অভিযান চালায়। সেখানে তল্লাশি চালিয়ে মাটি খুঁড়ে একটি প্লাস্টিকের বালতি এবং তার ভেতর তিনটি পৃথক প্যাকেটে মুড়ে রাখা হেরোইন উদ্ধার করেন তদন্তকারীরা। মাদক চক্রের শিকড় কতদূর বিস্তৃত এবং এই চক্রে আর কারা জড়িত, তা জানতে ধৃত জাকির শেখকে আরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande