
জম্মু, ৪ অক্টোবর (হি.স.): আসন্ন নবরাত্রি ও দীপাবলি উৎসবের প্রাক্কালে জম্মু ও কাশ্মীর জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। সম্ভাব্য যে কোনও নাশকতামূলক বা অসামাজিক কার্যকলাপ রুখতে জম্মুর আখনুরের ফলিয়ান মণ্ডল এলাকায় একটি বড়সড় তল্লাশি অভিযান চালাল জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ।
উৎসবের মরশুমে এলাকায় কঠোর নিরাপত্তা ও নজরদারি নিশ্চিত করতেই এই যৌথ অভিযান চালানো হয়। এই তল্লাশিতে পুরুষ কর্মীদের পাশাপাশি অংশ নেন এসওজি-র মহিলা কমান্ডোরাও। গোটা এলাকা চিরুনি তল্লাশি করতে কাজে লাগানো হয় প্রশিক্ষিত ডগ স্কোয়াড এবং নজরদারির জন্য ব্যবহার করা হয় ড্রোন প্রযুক্তি। উৎসবের দিনগুলিতে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে জানানো হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ