মেগা মিলেনিয়াম-এর বিরুদ্ধে পদক্ষেপ, একাধিক রাজ্যে একযোগে তল্লাশি ইডি-র
নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগে ''মেগা মিলেনিয়াম প্রাইভেট লিমিটেড''-এর বিরুদ্ধে বড় পদক্ষেপ গ্রহণ করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে মুম্বই, দিল্লি এবং মহারাষ্ট্রের বিভিন্ন
মেগা মিলেনিয়াম-এর বিরুদ্ধে পদক্ষেপ, একাধিক রাজ্যে একযোগে তল্লাশি ইডি-র


নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): আর্থিক অনিয়ম ও অর্থ পাচারের অভিযোগে 'মেগা মিলেনিয়াম প্রাইভেট লিমিটেড'-এর বিরুদ্ধে বড় পদক্ষেপ গ্রহণ করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে মুম্বই, দিল্লি এবং মহারাষ্ট্রের বিভিন্ন আস্তানায় একযোগে তল্লাশি অভিযান চালানো হয়। সূত্রের খবর, দিল্লি ও মুম্বইতে সংস্থার দফতর, পরিচালকদের বাসভবন এবং মহারাষ্ট্রের কারজাতে অবস্থিত একটি ফার্মহাউস-সহ প্রায় ৬টি ঠিকানায় এই তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশি অভিযানে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা, ভারতীয় মুদ্রা এবং মূল্যবান জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে।

এই পুরো ঘটনার কেন্দ্রে রয়েছেন মুম্বইয়ের পরিচিত ব্যবসায়ী ও পরামর্শদাতা হরিশ দেধিয়া। ইডি-র তদন্তে উঠে এসেছে, এই গোষ্ঠীর সংস্থাগুলিতে হরিশ দেধিয়া এবং তাঁর স্ত্রী ধারা দেধিয়া মূল পরিচালক হিসেবে যুক্ত রয়েছেন। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, হরিশ দেধিয়া নিজের কর্মীদের ও অন্যান্য কিছু ব্যক্তিকে নেপথ্যে রেখে একাধিক ভুয়ো সংস্থা তৈরি করেছিলেন। এই সংস্থাগুলি তৈরি হওয়ার মাত্র এক বছরের মধ্যেই দুবাই এবং সিঙ্গাপুরের সন্দেহজনক বিদেশি সংস্থা থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জমা হতে থাকে। অর্থের আসল উৎস লুকিয়ে রাখার জন্য বেশ কিছু শেল কোম্পানির নেটওয়ার্কের মাধ্যমে অর্থ পাঠানো হয়েছিল। ইডি-র তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande