শুক্রবার থেকে তিন দিনের ঝাড়খণ্ড সফর নিতিন নবীনের
নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে তিন দিনের সাংগঠনিক সফর করবেন। এই সফরকালে তিনি দলের রাজ্য ও জেলা স্তরের পদাধিকারীদের সঙ্গে বৈঠক করে সংগঠন
নিতিন নবীন


নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে তিন দিনের সাংগঠনিক সফর করবেন। এই সফরকালে তিনি দলের রাজ্য ও জেলা স্তরের পদাধিকারীদের সঙ্গে বৈঠক করে সংগঠনের সার্বিক পরিস্থিতি, ভবিষ্যত কর্মপরিকল্পনা এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করবেন। তাঁর এই সফরের মূল উদ্দেশ্য হলো, সাংগঠনিক কার্যকলাপ পর্যালোচনা করা এবং দলের কার্যকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও বার্তা বিনিময়।

বিজেপির পক্ষ থেকে শুক্রবার একটি বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যায় নিতিন নবীন রাঁচি পৌঁছাবেন। বিমানবন্দরে দলের কার্যকর্তারা তাঁকে অভ্যর্থনা জানাবেন। রাঁচি পৌঁছানোর পর তিনি স্থানীয় দলীয় নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন। সফরের দ্বিতীয় দিন, শনিবার (২৪ অক্টোবর) তিনি সকাল ১১টা ৪০ মিনিটে সুকুরহুটুতে অবস্থিত 'রাঁচি হাভেলি ব্যাঙ্কোয়েট'-এ দলের সমস্ত জেলা সভাপতি এবং জেলা ইনচার্জদের সঙ্গে বৈঠক করবেন। এ দিন বিকেল ৩টায় নিতিন নবীন ওখানেই রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠকে যোগ দেবেন। এই বৈঠকে রাজ্যের শীর্ষনেতৃত্ব এবং কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে সংগঠনের কাজকর্ম, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা বিচার-বিশ্লেষণ করবেন। সফরের শেষ দিন, রবিবার (২৫ অক্টোবর) নিতিন নবীন রাঁচিতে নির্ধারিত সাংগঠনিক কর্মসূচিগুলোতে অংশ নেবেন। এ সময় তিনি স্থানীয় নেতৃত্বের সঙ্গে পুনরায় আলাপ-আলোচনা করবেন। রাজ্য থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত সাংগঠনিক সমন্বয় জোরদার করা এবং দলের কাজকর্ম পর্যালোচনার ক্ষেত্রে তিন দিনের এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande