শ্রীনগর বিমানবন্দরের ড্রপ গেটে নিষিদ্ধ দ্রব্য-সহ গ্রেফতার জওয়ান
শ্রীনগর, ৪ অক্টোবর (হি.স.): শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে নিষিদ্ধ মাদক জাতীয় পদার্থ সহ গ্রেফতার হলেন এক জওয়ান। রবিবার বিমানবন্দরের ড্রপ গেটে নিরাপত্তা বাহিনী তল্লাশির সময় ওই জওয়ানকে আটক করে। জানা গেছে, শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে মোতায়েন থ
শ্রীনগর বিমানবন্দরের ড্রপ গেটে নিষিদ্ধ দ্রব্য-সহ গ্রেফতার জওয়ান


শ্রীনগর, ৪ অক্টোবর (হি.স.): শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে নিষিদ্ধ মাদক জাতীয় পদার্থ সহ গ্রেফতার হলেন এক জওয়ান। রবিবার বিমানবন্দরের ড্রপ গেটে নিরাপত্তা বাহিনী তল্লাশির সময় ওই জওয়ানকে আটক করে। জানা গেছে, শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে মোতায়েন থাকা কেন্দ্রীয় বাহিনী (সিআরপিএফ) এবং পুলিশ যৌথ ভাবে সন্দেহভাজন ওই জওয়ানকে আটক করে। পরে তল্লাশি চালাতেই তাঁর কাছ থেকে মাদক জাতীয় নিষিদ্ধ পদার্থ উদ্ধার করা হয়। এ দিন নিরাপত্তা বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া নিষিদ্ধ মাদক জাতীয় পদার্থ কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande