চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানে নোবেল পুরস্কার পাচ্ছেন ৩ বিজ্ঞানী
স্টকহোম (সুইডেন), ৫ অক্টোবর (হি. স. ) : মানব মস্তিষ্কের গঠন, স্মৃতি, অনুভূতি এবং ব্যবহার নিয়ে জরুরি গবেষণায় স্বীকৃতির কথা ঘোষণা করা হ''ল। চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালে নোবেল পুরস্কার পাচ্ছেন ৩ বিজ্ঞানী কার্ল ডিসেরথ, পিটার হেগেম্যান
চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানে নোবেল পুরস্কার পাচ্ছেন ৩ বিজ্ঞানী


স্টকহোম (সুইডেন), ৫ অক্টোবর (হি. স. ) : মানব মস্তিষ্কের গঠন, স্মৃতি, অনুভূতি এবং ব্যবহার নিয়ে জরুরি গবেষণায় স্বীকৃতির কথা ঘোষণা করা হ'ল।

চিকিৎসাবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য ২০২৬ সালে নোবেল পুরস্কার পাচ্ছেন ৩ বিজ্ঞানী কার্ল ডিসেরথ, পিটার হেগেম্যান এবং জর্জ ন্যাগেল। সুইডেনের করোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল কমিটি সোমবার এই ঘোষণা করেছে।

নোবেল কমিটি জানিয়েছে, ৫৪ বছরের কার্ল ডিসেরথ, ৭১ বছর বয়সি পিটার হেগেম্যান এবং ৭৩ বছর বয়সি জর্জ ন্য়াগেল ‘লাইট-গেটেড আয়ন চ্যানেল’ ও ‘অপটোজেনেটিক্স’ নিয়ে গবেষণা করেছেন। এই তিন বিজ্ঞানী জার্মানি ও আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণারত। মস্তিষ্কের রহস্য উন্মোচনে যাঁদের উদঘাটিত তত্ত্ব এখন বিশ্বজুড়ে গবেষণাগারগুলিতে ব্যবহৃত হচ্ছে।

নোবেল কমিটির তথ্য অনুযায়ী, এই তিন বিজ্ঞানী 'চ্যানেলরোডপসিন' নামের একটি বিশেষ প্রোটিন আবিষ্কার করেছেন। তাঁদের এই আবিষ্কার স্নায়ুবিজ্ঞানকে নতুন যুগে নিয়ে যাওয়ার ভিত্তি হিসেবে কাজ করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande