হারাঙ্গাজাওয়ে সেবা সংকল্প অভিযান’, মানুষের দোরগোড়ায় সরকারি প্রকল্পের সুবিধা
হাফলং (অসম), ৫ অক্টোবর (হি স): সরকারি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও প্রয়োজনীয় পরিষেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার হারাঙ্গাজাও শহরের সাংস্কৃতিক ভবনে ‘সেবা সংকল্প অভিযান’-এর তৃতীয় পর্যায়ের শিবির অনুষ্ঠিত হয়। হরাংজাও উন্নয়ন খ
Photo 1


হাফলং (অসম), ৫ অক্টোবর (হি স): সরকারি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প ও প্রয়োজনীয় পরিষেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার হারাঙ্গাজাও শহরের সাংস্কৃতিক ভবনে ‘সেবা সংকল্প অভিযান’-এর তৃতীয় পর্যায়ের শিবির অনুষ্ঠিত হয়। হরাংজাও উন্নয়ন খণ্ডের উদ্যোগে আয়োজিত এই শিবিরে এলাকার সাধারণ মানুষের বিভিন্ন সরকারি পরিষেবা ও জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

শিবিরে অসম সরকার ও ভারত সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের বিষয়ে সাধারণ মানুষকে অবহিত করার পাশাপাশি যোগ্য উপভোক্তাদের সুবিধা পাওয়ার প্রক্রিয়াতেও সহায়তা করা হয়। এর মধ্যে ছিল অরুণোদয় প্রকল্প, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প, কৃষক ঋণ কার্ড এবং আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার মতো গুরুত্বপূর্ণ প্রকল্প।

সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে সহায়তার পাশাপাশি শিবিরে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষারও ব্যবস্থা করা হয়। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে পরামর্শ দেওয়া হয়।

প্রত্যন্ত ও গ্রামীণ এলাকার মানুষ যাতে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই ধরনের শিবির আয়োজন করা হচ্ছে। সরকারি দফতরে গিয়ে পরিষেবা গ্রহণের জন্য সাধারণ মানুষকে যাতে দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে না হয়, সেই বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, যোগ্য উপভোক্তাদের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার পাশাপাশি বিভিন্ন পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই এই অভিযানের অন্যতম উদ্দেশ্য।হারাঙ্গাজাওয়ের এই শিবিরে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande