আরামবাগে বাস-স্কুটির সংঘর্ষ, গুরুতর জখম মহিলা
আরামবাগ , ৫অক্টোবর (হি.স.) : বাস ও স্কুটির সংঘর্ষে গুরুতর জখম হলেন এক মহিলা। সোমবার ঘটনাটি ঘটেছে আরামবাগের গীর্জাতলা এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন শ্রীমন্তপুর থেকে একটি বাস আ
আরামবাগে বাস-স্কুটির সংঘর্ষ, গুরুতর জখম মহিলা


আরামবাগ , ৫অক্টোবর (হি.স.) : বাস ও স্কুটির সংঘর্ষে গুরুতর জখম হলেন এক মহিলা। সোমবার ঘটনাটি ঘটেছে আরামবাগের গীর্জাতলা এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন শ্রীমন্তপুর থেকে একটি বাস আরামবাগের দিকে আসছিল। সেই সময় বিপরীত দিক থেকে স্কুটি নিয়ে এক মহিলা আসছিলেন। গীর্জাতলা এলাকায় আচমকাই বাসটির সঙ্গে স্কুটিটির সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে স্কুটি থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর জখম হন ওই মহিলা।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত সেখানে ছুটে আসেন। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আহত মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছুক্ষণের জন্য চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে আরামবাগ থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande