আরামবাগে দূর্গা পূজা কমিটির বৈঠক
আরামবাগ , ৫ অক্টোবর (হি.স) দুর্গাপুজোকে সামনে রেখে সোমবার আরামবাগ রবীন্দ্র ভবনে আরামবাগ থানার উদ্যোগে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। প্রশাসনের অনুমোদন পাওয়া ও আবেদন করা বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। পুজোকে কে
আরামবাগে দুর্গাপূজার বৈঠক


আরামবাগ , ৫ অক্টোবর (হি.স)

দুর্গাপুজোকে সামনে রেখে সোমবার আরামবাগ রবীন্দ্র ভবনে আরামবাগ থানার উদ্যোগে এক প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল। প্রশাসনের অনুমোদন পাওয়া ও আবেদন করা বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়। পুজোকে কেন্দ্র করে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় এবং উৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সন্দীপ নন্দী, বিধায়ক হেমন্ত বাগ, থানার আইসি সমিত তালুকদার-সহ পুলিশ প্রশাসনের আধিকারিকরা। বৈঠক থেকে পুজো কমিটিগুলিকে একাধিক নির্দেশিকা দেওয়া হয়। পাশাপাশি পুজোর দিনগুলিতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বাল্যবিবাহ রোধ, শব্দদূষণ নিয়ন্ত্রণ, প্লাস্টিক বর্জন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সাইবার ক্রাইম সম্পর্কে সতর্ক থাকার মতো বিষয়গুলিও তুলে ধরা হয়।

এদিন যেসব পুজো এখনও প্রশাসনের অনুমোদন পায়নি, সেই সমস্ত পুজো কমিটির প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেন বিধায়ক হেমন্ত বাগ। তাঁদের সমস্যার কথা শোনার পাশাপাশি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। প্রশাসন ও পুজো কমিটিগুলির সমন্বয়ের মাধ্যমে এবারের দুর্গাপুজো নির্বিঘ্নে সম্পন্ন করার বার্তাই উঠে আসে বৈঠকে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande