
হরিদ্বার, ৫ অক্টোবর (হি.স): উত্তরাখণ্ডের হরিদ্বারে ঘটল পথ দুর্ঘটনা। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে, জিয়ালাপুর থানার অন্তর্গত দুর্গা চক এলাকায়। এক বেপরোয়া গতির বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে দুটি অটো এবং চারটি গাড়িতে। দুর্ঘটনায় এক অটোচালকের একটি হাত কাটা যায়। সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, আহত অটোচালকের নাম ত্রিলোক সিং গোঁসাই। সে সুভাষ নগরের বাসিন্দা। বাসচালককে আটক করা হয়েছে। তার নাম বিপিন কুমার সাইনী। সে উত্তর প্রদেশের ছুটমলপুরের বাসিন্দা। কর্মসূত্রে সে জিয়ালাপুরের ঋষভ কলোনিতে থাকতো।
এদিন এক পুলিশ আধিকারিক জানান, , বাসটি জিয়ালাপুর এলাকার দিকে যাচ্ছিল। দুর্গা চকের কাছে পৌঁছানোর পর হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। প্রথমে এটি একটি অটোকে ধাক্কা মারে এবং এরপর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা অন্যান্য গাড়িকে ধাক্কা মারে। দুর্ঘটনার আসল কারণ কী তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক