
কলকাতা, ৫ অক্টোবর (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের জনসেবা উপলক্ষে সোমবার রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য দলের কর্মসূচীর কথা জানান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদীর জনজীবন ও প্রশাসনের সর্বোচ্চ পদে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ এবং ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন শমীক বাবু।
তিনি বলেন, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন থেকে শুরু হওয়া ‘সেবা সংকল্প অভিযান’ ১৭ অক্টোবর পর্যন্ত চলবে।
আগামী ৭ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনের সর্বোচ্চ পদে নিরবচ্ছিন্নভাবে ২৫ বছর পূর্ণ হবে। সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এটি একটি বিরল দৃষ্টান্ত।
৭ অক্টোবর সারা দেশে ‘সেবা জ্যোতি যাত্রা’ অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গের ২৩টি জেলার সদর দফতরে বিজেপি কর্মীদের উপস্থিতিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে।
জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য সম্প্রচারিত হবে। এরপর বিজেপি কর্মীরা বিভিন্ন দিক থেকে মশাল যাত্রা ও ‘সেবা জ্যোতি যাত্রা’য় অংশগ্রহণ করবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত