
কলকাতা, ৫ অক্টোবর (হি.স.) : “অনেক কিছু হবে, সময় শুরু হয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে সোনাও পাওয়া যাবে।” সোমবার রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন।
পশ্চিমবঙ্গের বিমান যোগাযোগের উন্নয়ন রাজ্যের অর্থনীতি, কর্মসংস্থান ও সাধারণ মানুষের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করে তিনি বলেন,
দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের অসহযোগিতার কারণে পশ্চিমবঙ্গের একাধিক বিমানবন্দর প্রকল্প আটকে ছিল। নতুন সরকার আসার পর সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। মালদা বিমানবন্দর নিয়ে দ্রুত অগ্রগতি হবে বলে তিনি আশা করা হচ্ছে।
এই সঙ্গে তিনি বলেন, বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে, জন্মপরিচয় বা উপাসনা পদ্ধতির ভিত্তিতে সমাজকে ভাগ না করে, ব্লক ভোটের রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের প্রয়োজন ও জাতির প্রয়োজনকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ২৫ বছর ধরে কাজ করে চলেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত