রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
স্টকহোম, ৭ অক্টোবর (হি.স.): চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন বিজ্ঞানী অঁরি কাগান ও কেনসো সোআই। অপ্রতিসম জৈব সংশ্লেষণে ‘অরৈখিক প্রভাব ও স্বয়ংক্রিয় অনুঘটন’ আবিষ্কারের জন্য তাদের এই সম্মান দেওয়া হয়েছে। বুধবার নোবেল কমিটির পক্ষ থেকে রসায়নে
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী


স্টকহোম, ৭ অক্টোবর (হি.স.): চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন বিজ্ঞানী অঁরি কাগান ও কেনসো সোআই। অপ্রতিসম জৈব সংশ্লেষণে ‘অরৈখিক প্রভাব ও স্বয়ংক্রিয় অনুঘটন’ আবিষ্কারের জন্য তাদের এই সম্মান দেওয়া হয়েছে। বুধবার নোবেল কমিটির পক্ষ থেকে রসায়নে নোবেল পাওয়া দুই বিজ্ঞানী নাম ঘোষণা করা হয়।

নোবেল কমিটির রসায়ন বিভাগের চেয়ারম্যান হাইনার লিংকে বলেন, ‘‘এ বছরের পুরস্কার মৌলিক রসায়নের জন্য। অনেক অণু দু'টি ভিন্ন রূপে থাকে, যেমন আমার দুই হাত। একটি অন্যটির আয়নার প্রতিবিম্ব। দেখতে একই রকম, কিন্তু হুবহু এক নয়। আমি এক হাতকে অন্য হাতের ওপর পুরোপুরি মেলাতে পারি না। এ ধরনের অণুকে বলা হয় কাইরাল। শব্দটি এসেছে হাত বোঝাতে গ্রিক শব্দ থেকে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande