বাংলাদেশ সেনার অবসরপ্রাপ্ত মেজর খোন্দকার আব্দুল হাফিজ গ্রেফতার
ঢাকা, ১ নভেম্বর (হি.স.): বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খোন্দকার আব্দুল হাফিজকে শনিবার রাতে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকার বনানী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে (বিডিআর বিদ্রোহ) ষড়যন্ত্র,
বাংলাদেশ সেনার অবসরপ্রাপ্ত মেজর খোন্দকার আব্দুল হাফিজ গ্রেফতার


ঢাকা, ১ নভেম্বর (হি.স.): বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর খোন্দকার আব্দুল হাফিজকে শনিবার রাতে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকার বনানী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে (বিডিআর বিদ্রোহ) ষড়যন্ত্র, আততায়ীদের সঙ্গে যোগসাজশ এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রমে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে রবিবার জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।

গ্রেফতারের পর তাঁকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এই সত্যতা নিশ্চিত করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande