চণ্ডীগড় পুলিশের প্রতিষ্ঠা দিবসে 'প্রেসিডেন্টস কালার' প্রদান অমিত শাহ-র
চণ্ডীগড়, ১ নভেম্বর (হি.স.): চণ্ডীগড় পুলিশের ৬০-তম প্রতিষ্ঠা দিবস এবং চণ্ডীগড় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বাহিনীর হাতে তুলে দেওয়া হলো মর্যাদাপূর্ণ ‘প্রেসিডেন্টস কালার’ (রাষ্ট্রপতির প্রতীক)। রবিবার এই ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধান
চণ্ডীগড় পুলিশের প্রতিষ্ঠা দিবসে 'প্রেসিডেন্টস কালার' প্রদান অমিত শাহ-র


চণ্ডীগড়, ১ নভেম্বর (হি.স.): চণ্ডীগড় পুলিশের ৬০-তম প্রতিষ্ঠা দিবস এবং চণ্ডীগড় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে বাহিনীর হাতে তুলে দেওয়া হলো মর্যাদাপূর্ণ ‘প্রেসিডেন্টস কালার’ (রাষ্ট্রপতির প্রতীক)। রবিবার এই ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চণ্ডীগড় পুলিশের শৃঙ্খলা, নিষ্ঠা ও দ্রুত নাগরিক সুরক্ষায় পৌঁছনোর ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে বাহিনীর আধুনিকীকরণে ১৪১টি অত্যাধুনিক নতুন গাড়ি প্রদান করেন তিনি।

অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে ১৪১টি নতুন আধুনিক গাড়ি পুলিশ বাহিনীর বহরে যুক্ত হলো, তার ফলে আমি নিশ্চিত যে আগামী বছরের মধ্যেই চণ্ডীগড় পুলিশ দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করবে। চণ্ডীগড় পুলিশের ৬০ বছরের গৌরবময় যাত্রার প্রশংসা করে অমিত শাহ বলেন, চণ্ডীগড় পুলিশের যে জওয়ানরা নিজেদের শৃঙ্খলা ও পেশাদারি দক্ষতার অনন্য পরিচয় দিয়েছেন, সেই পুলিশ পরিবারের সকল সদস্য এবং চণ্ডীগড়বাসীকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। একই সঙ্গে চণ্ডীগড় প্রতিষ্ঠা দিবস, চণ্ডীগড় পুলিশের হীরক জয়ন্তী উদযাপন এবং বাহিনীর মর্যাদাপূর্ণ 'প্রেসিডেন্টস কালার' সম্মান প্রাপ্তির এই শুভক্ষণে সকলকে শুভেচ্ছা জানাই।

দেশের যে কোনও পুলিশ বা সামরিক বাহিনীর ক্ষেত্রে 'প্রেসিডেন্টস কালার' সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান হিসেবে গণ্য হয়। দীর্ঘ ছয় দশকের ধারাবাহিক সেবা, অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বীকৃতি হিসেবে চণ্ডীগড় পুলিশের পতাকা ও ইউনিফর্মে এই বিশেষ সম্মান যুক্ত হলো। স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে এই সম্মান গ্রহণ করেন বাহিনীর শীর্ষ আধিকারিকরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande