বেআইনি শূকর খামার বন্ধের দাবিতে বিক্ষোভ, ঝড়খালিতে পুলিশের সঙ্গে হাতাহাতি, উত্তেজনা
ঝড়খালি,১ নভেম্বর (হি.স.) : লোকালয়ের মধ্যে বেআইনি ভাবে শূকর খামার চালানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ঝড়খালি। খামার বন্ধের দাবিতে রবিবার সকালে বিক্ষোভে নামেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বিক্ষোভকারীদের হঠাতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের বচসা থ
বেআইনি শূকর খামার বন্ধের দাবিতে বিক্ষোভ, ঝড়খালিতে পুলিশের সঙ্গে হাতাহাতি, উত্তেজনা


ঝড়খালি,১ নভেম্বর (হি.স.) : লোকালয়ের মধ্যে বেআইনি ভাবে শূকর খামার চালানোর অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল ঝড়খালি। খামার বন্ধের দাবিতে রবিবার সকালে বিক্ষোভে নামেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। বিক্ষোভকারীদের হঠাতে গেলে পুলিশের সঙ্গে তাঁদের বচসা থেকে হাতাহাতি বেধে যায়। ঘটনাকে কেন্দ্র করে ঝড়খালির সমবায় মোড় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঝড়খালি সমবায় মোড়ে দীর্ঘদিন ধরে তাঁদের জমি জোর করে দখল করে শূকরের খামার চালানো হচ্ছে। স্থানীয় তৃণমূল নেতারা বাসিন্দাদের জমি দখল করে দীর্ঘদিন মাছের ভেরি তৈরি করেছেন। কিছুদিন আগে আরও কিছুটা জমি খামার মালিককে লিজ দিয়েছিলেন বলেও অভিযোগ উঠেছে। তাঁদের দাবি, খামার থেকে ছড়ানো দুর্গন্ধে অতিষ্ঠ এলাকার মানুষ। শূকরের বর্জ্যের কারণে পরিবেশ দূষিত হচ্ছে। লোকালয়ের মধ্যে এ ভাবে খামার চালানোয় স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে বাসিন্দাদের।

বিক্ষোভকারীদের দাবি, আগের সরকারের আমলে বারবার প্রতিবাদ জানিয়েও কোনও লাভ হয়নি। সরকার পরিবর্তনের পরে তাঁরা প্রশাসনের দ্বারস্থ হন। সরকারি ভাবে তাঁদের দেওয়া জমি ফিরিয়ে দেওয়ার দাবিও তোলেন। অভিযোগ, পুলিশকে জানিয়েও সমস্যার সমাধান হয়নি। প্রথম দিকে স্থানীয় বিজেপি নেতারা পাশে থাকার আশ্বাস দিলেও পরে তাঁরাও খামার মালিকের পক্ষ নিয়েছেন বলে অভিযোগ বাসিন্দাদের। তাঁদের আরও অভিযোগ, নেতা থেকে পুলিশ—সকলেই টাকার বিনিময়ে খামার মালিককে মদত দিচ্ছেন। যদিও এ বিষয়ে খামার মালিকের প্রতিক্রিয়া মেলেনি। বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সমীর মন্ডল বলেন, তৃণমূলের লোকজনই সাধারণ মানুষের জমি নিয়ে বেআইনিভাবে লিজ দিয়েছেন। খামারের বৈধ কাগজপত্র ক্ষতিয়ে দেখে পুলিশ ব্যবস্থা নিক। পাশাপাশি আজ বিক্ষোভের নামে যারা আইন হাতে তুলে নিয়েছেন তারাও ঠিক কাজ করেননি। কেউ আইনের উর্দ্ধে নন। এই ঘটনা না ঘটলেই ভালো হত।

রবিবার সকালে খামার বন্ধের দাবিতে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঝড়খালি কোস্টাল থানার পুলিশ। বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে প্রথমে বচসা, পরে হাতাহাতি শুরু হয়। ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার তদন্ত নেমে পুলিশ তিন মহিলা ও এক পুরুষকে আটক করেছে রবিবার সন্ধ্যে পর্যন্ত। ঘটনার তদন্ত করছে ঝড়খালি কোস্টাল থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande