কাঠুয়ায় একাধিক গাড়িতে ট্রাকের ধাক্কা; মৃত এক, আহত ৬ জন
কাঠুয়া (জম্মু ও কাশ্মীর), ১ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় এক বেপরোয়া ট্রাকের দৌরাত্ম্যে প্রাণ হারাল ১৩ বছর বয়সি এক কিশোর। এই ভয়াবহ পথদুর্ঘটনায় ১০ বছরের এক বালক-সহ আরও অন্তত সাত জন গুরুতর আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ
কাঠুয়ায় একাধিক গাড়িতে ট্রাকের ধাক্কা; মৃত এক, আহত ৬ জন


কাঠুয়া (জম্মু ও কাশ্মীর), ১ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় এক বেপরোয়া ট্রাকের দৌরাত্ম্যে প্রাণ হারাল ১৩ বছর বয়সি এক কিশোর। এই ভয়াবহ পথদুর্ঘটনায় ১০ বছরের এক বালক-সহ আরও অন্তত সাত জন গুরুতর আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে আটটা নাগাদ কাঠুয়ার অত্যন্ত ব্যস্ত কালীবাড়ি ক্রসিংয়ে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, জম্মু থেকে লখনপুরের দিকে যাচ্ছিল দ্রুতগতির একটি পণ্যবাহী ট্রাক। কালীবাড়ি চকে পৌঁছতেই চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সিগন্যালে দাঁড়িয়ে থাকা দুটি যাত্রিবাহী মিনিবাস (মেটাডোর), একটি অটো-রিকশা এবং একটি স্কুটারে একের পর এক সজোরে ধাক্কা মারে। একাধিক গাড়ির জোরালো সংঘর্ষে ঘটনাস্থলে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং গাড়িগুলি দুমড়ে-মুচড়ে যায়।

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, দুর্ঘটনায় শিবম (১৩) নামের এক কিশোরের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এছাড়া স্থানীয় বাসিন্দা ও অন্যান্য গাড়ির যাত্রী মিলিয়ে মোট সাত জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বছর দশেক বয়সী এক বালকও রয়েছে। দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দা ও কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। গাড়িগুলি থেকে রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে কাঠুয়ার সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক লরিটিকে আটক করার পাশাপাশি পলাতক চালকের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande