৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো উন্মোচন, হাজির টলিউডের একঝাঁক তারকা
চলচ্চিত্র উৎসবের থিম কান্ট্রি আয়ারল্যান্ড, ১৬ থেকে ২৩ ডিসেম্বর আটদিনব্যাপী চলচ্চিত্র উৎসব
উন্মোচিত হলো ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল লোগো, হাজির টলিউডের একঝাঁক তারকা


উন্মোচিত হলো ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল লোগো, হাজির টলিউডের একঝাঁক তারকা


উন্মোচিত হলো ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল লোগো, হাজির টলিউডের একঝাঁক তারকা


সৃজিতা বসাক

কলকাতা, ১ নভেম্বর (হি.স): ঢাকে কাঠি পড়ে গেলো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (কেআইএফএফ)-এর| রবিবার, নন্দন-২ প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নতুন লোগো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসবের মুখ্য উপদেষ্টা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী, কেআইএফএফ-এর চেয়ারপার্সন তথা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিনেতা জিৎ, অভিনেতা তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দিন ঘোষণা করেন কেআইএফএফ-এর চেয়ারপার্সন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি জানান, ১৬ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর- ৮ দিন ব্যাপী চলবে এই চলচ্চিত্র উৎসব। আর এবছর চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হতে চলেছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। এই বছরের চলচ্চিত্র উৎসবের থিম কান্ট্রি প্রসঙ্গে অভিনেতা জিৎ বলেন, ৩২ তম বর্ষে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম কান্ট্রি হতে চলেছে আয়ারল্যান্ড। অভিনেতা তথা বিধায়ক রুদ্রনীল ঘোষ জানান, ডেলিগেট কার্ডের জন্য আবেদন শুরু হবে ৫ নভেম্বর থেকে। ইচ্ছুক সিনে প্রেমীরা কেআইএফএফ-এর অফিসিয়াল ওয়েবসাইট কেআইএফএফ ডট ইন (www.kiff.in)-এ গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। আবেদনের পাশাপাশি চলচ্চিত্র উৎসব সম্পর্কিত যাবতীয় তথ্য সহজেই পাওয়া যাবে ওই অফিসিয়াল ওয়েবসাইটেই।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande