
কলকাতা, ১০ নভেম্বর (হি. স.) : ইডেন গার্ডেন্সে সুদীর্ঘ বৈঠকের পর ২০ জনের দল বাছাই পর্ব শেষ হয়েছে। এরপরেই তা ঘোষণা হল। যথারীতি সিনিয়র মহিলা আন্তঃ জোনাল টি টোয়েন্টি ট্রফি ২০২৬-২৭ এর জন্য পূর্বাঞ্চলীয় দলের নেতৃত্বেই রিচা ঘোষ। চলতি মাসের ২৪ তারিখ থেকে আরম্ভ। এই পর্যায়ে গৌহাটিতে খেলা হবে ও ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে । বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর তরফেও মঙ্গলবার এক বৈঠকের পর জানানো হয়েছে যে - ৫ জন এই দলের মধ্যে সুযোগ পেয়েছে। তিতাস সাধু, তনুশ্রী সরকার, মিতা পাল ও পায়েল ভাখারিয়া। অসমের জিন্টি মনি কলিটা, খুশি শর্মা, উমা ছেত্রী। এছাড়াও রয়েছে - ওডি়শার - তন্ময়ী বেহেরা, সুশ্রী দিব্যা দর্শিনী, শুভ্রা এন সোয়াইন। মৌচৈতি দেবনাথ ও অর্পূভা কুমারী এবং শান্তি কুমারী। স্ট্যান্ড বাই রয়েছে - আর্য শেঠ, আমন্তিকা মুন্ডা, খুশবু, ইন্দ্র রাণী জামাতিয়া ও অনন্যা মিশ্র।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত