সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিল ভারত
মাস্কাট, ১০ নভেম্বর (হি.স.) :মঙ্গলবার মাস্কাটে সংযুক্ত আরব আমিরশাহীকে ৭০ রানে পরাজিত করে ভারত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে । এই জয়ের ফলে ভারত গ্রুপ ‘এ’-তে পাকিস্তানের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থেকেছে।
থসংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিল ভারত।


মাস্কাট, ১০ নভেম্বর (হি.স.) :মঙ্গলবার মাস্কাটে সংযুক্ত আরব আমিরশাহীকে ৭০ রানে পরাজিত করে ভারত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে ।

এই জয়ের ফলে ভারত গ্রুপ ‘এ’-তে পাকিস্তানের চেয়ে চার পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থেকেছে। লক্ষ্য রায়চন্দনীর নেতৃত্বাধীন দলটি আগামী ১২ নভেম্বর, বৃহস্পতিবার, সেমিফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে।

প্রথম ইনিংসে আর্যাবীর শেহবাগের শতক (১৬৮ বলে ১৬০ রান) এবং ভিকে ভিনেথের অর্ধশতকের (৬৯ বলে ৬৭ রান) সুবাদে ভারতের জয়ের ভিত্তি তৈরি হয়, যা ‘মেন ইন ব্লু’-কে ৩০৯/৭ রান তুলতে সাহায্য করে।

জবাবে, সংযুক্ত আরব আমিরশাহীর ব্যাটসম্যানরা প্রয়োজনীয় রান রেটের সঙ্গে তাল মেলাতে পারেনি এবং নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande