
কলকাতা, ১০ নভেম্বর (হি. স.) : আসন্ন সিনিয়র মহিলা আন্তঃ জোন টি-টোয়েন্টি ট্রফির জন্য পূর্বাঞ্চলীয় দল বেছে নিল পূর্বাঞ্চলীয় নির্বাচক কমিটি। মঙ্গলবার ইডেন গার্ডেন্সের ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-র ড. বি সি রায় ক্লাব হাউসে এক বৈঠকে এই দল চূড়ান্ত করা হয়েছে ।
উল্লেখ্য, এদিনের বৈঠকে নির্বাচক কমিটির আহ্বায়ক তথা সিএবি-র কোষাধ্যক্ষ সঞ্জয় দাস, গার্গী বন্দ্যোপাধ্যায়, ওসিএ-র রশ্মিতা মহান্তি, বিসিএ-র মঞ্জুলা কিশোর, জেএসসিএ-র কবিতা রায়, এসিএ-র নাজনিন সুলতানা আলি আহমেদ, টিসিএ-র রিমা চক্রবর্তী এবং সিএবি-র সিইও চিন্ময় নায়েক উপস্থিত ছিলেন। প্রসঙ্গতঃ রিচা ঘোষ ফোনের মাধ্যমে ভার্চুয়াল বৈঠকে যোগদান করেছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত