কুলগামে সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি, আহত দুই জওয়ান
কুলগাম, ১১ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় বুধবার দুপুরে একটি নাকা চৌকিতে মোতায়েন থাকা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালো অজ্ঞাতপরিচয় জঙ্গিরা। জানা গেছে, অজ্ঞাতপরিচয় জঙ্গিরা মোটরসাইকেলে করে এসে গুলি চালায়। এই ঘটনায় দুই সিআরপ
কুলগামে সিআরপিএফ জওয়ানদের লক্ষ্য করে গুলি, আহত দুই জওয়ান


কুলগাম, ১১ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় বুধবার দুপুরে একটি নাকা চৌকিতে মোতায়েন থাকা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালো অজ্ঞাতপরিচয় জঙ্গিরা। জানা গেছে, অজ্ঞাতপরিচয় জঙ্গিরা মোটরসাইকেলে করে এসে গুলি চালায়। এই ঘটনায় দুই সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন।

সিআরপিএফ আধিকারিকরা জানান, ঘটনাটি ঘটে বুধবার দুপুর আড়াইটে নাগাদ। হামলাকারীরা সিআরপিএফ জওয়ানদের ওপর গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত জওয়ানদের চিকিৎসার জন্য অনন্তনাগ জেলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande