জগদ্ধাত্রী পুজোয় ১২৯টি বিশেষ ট্রেন, নিরাপত্তায় বাড়তি নজর পূর্ব রেলের
কলকাতা, ১৩ নভেম্বর (হি. স.) : ১২৯ টি বিশেষ ট্রেন জগদ্ধাত্রী পুজোর জন্যেই, পূর্ব রেলের তরফেও ঘোষণা করা হয়েছে। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মূলতঃ যাত্রীদের ভিড় সামাল দিতে আগামীকাল অর্থাৎ শনিবার ১
চন্দননগরের জন্যে জগদ্ধাত্রী স্পেশাল ট্রেন চলবে


কলকাতা, ১৩ নভেম্বর (হি. স.) : ১২৯ টি বিশেষ ট্রেন জগদ্ধাত্রী পুজোর জন্যেই, পূর্ব রেলের তরফেও ঘোষণা করা হয়েছে। শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে মূলতঃ যাত্রীদের ভিড় সামাল দিতে আগামীকাল অর্থাৎ শনিবার ১৪ থেকে থেকে ২০ নভেম্বর শুক্রবার পর্যন্ত ১২৯টি বিশেষ ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের নির্দেশে হাওড়া ও ব্যান্ডেল ডিভিশনে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। হাওড়া-ব্যান্ডেল রুটে বিশেষ ট্রেনের পাশাপাশি বর্ধমান পর্যন্ত সম্প্রসারিত হবে হাওড়া-মশাগ্রাম লোকাল। শিয়ালদা ডিভিশনেও ১৭ ও ১৮ নভেম্বর রাতে রানাঘাট-কৃষ্ণনগর রুটে এক জোড়া বিশেষ ট্রেন চলবে।উল্লেখ্য, চন্দননগর ও মানকুণ্ডু স্টেশনে বাড়ানো হয়েছে সিসিটিভি নজরদারি। ভিড় নিয়ন্ত্রণে যথারীতি মোতায়েন থাকবেন আরপিএফ-সহ বিভিন্ন বিভাগের কর্মীরা। সেসঙ্গে রাখা হচ্ছে চিকিৎসাকেন্দ্র, অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং ‘মে আই হেল্প ইউ’ কাউন্টার। পরিচ্ছন্নতা ও যাত্রী পরিষেবাতেও বিশেষ গুরুত্ব দিচ্ছে রেল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande