
কলকাতা, ১৩ নভেম্বর (হি. স.) : ছট পুজো উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে মালদহ টাউন ও শকুরবস্তির মধ্যে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা তা শুক্রবার জানানো হয়েছে। উল্লেখ্য, ০৩৪৩৯ মালদহ টাউন-শকুরবস্তি স্পেশাল ১৬ ও ২১ নভেম্বর সকাল ১০টায় মালদহ টাউন থেকে ছেড়ে পরের দিন বিকেল ৫টায় শকুরবস্তি পৌঁছবে। অন্য দিকে, ০৩৪৪০ শকুরবস্তি-মালদহ টাউন স্পেশাল ১৭ ও ২২ নভেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে শকুরবস্তি থেকে ছেড়ে তৃতীয় দিন রাত ১টা ৪৫ মিনিটে মালদহ টাউন পৌঁছবে। সেইসঙ্গে দু’দিকের যাত্রাপথেই নিউ ফরাক্কা, বারহারওয়া, সাহেবগঞ্জ, কাহালগাঁও, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর ও অভয়পুর স্টেশনে থামবে ট্রেনটি। ট্রেনে থাকবে জেনারেল, স্লিপার ও শীতাতপ নিয়ন্ত্রিত কামরা। টিকিট বুকিংয়ের তারিখ পরে জানানো হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত