
বীরভূম, ১৩ নভেম্বর (হি.স.) : বোলপুর-শান্তিনিকেতনে ফের দুষ্কৃতী তাণ্ডব। শুক্রবার এক অভিযুক্তকে ধরতে গিয়ে তার গুলিতে জখম হলেন এক পুলিশ কনস্টেবল। শান্তিনিকেতন থানার এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
আহত পুলিশকর্মীকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলা চালিয়ে অভিযুক্ত চম্পট দিলেও তার খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনার খবর পেয়েই বোলপুর মহকুমা হাসপাতালে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।
এদিন নির্দিষ্ট এক অভিযুক্তের খোঁজে তার বাড়িতে যায় পুলিশ দল। নিয়মমাফিক তার নাম ধরে ডাকতেই আচমকা বাড়ি থেকে বেরিয়ে সরাসরি গুলি চালায় ওই অভিযুক্ত। সেই গুলি গিয়ে লাগে শান্তিনিকেতন থানার কনস্টেবল বিশ্বজিৎ দাসের পায়ে। জখম অবস্থায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, অভিযুক্ত পলাতক রয়েছে এবং পুলিশ তাকে ধরতে তল্লাশি শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত