
উত্তর ২৪ পরগনা, ১৩ নভেম্বর (হি.স.) : বাঙালিরাও ছট পুজোর আনন্দে একইভাবে সামিল হন, তাই ভাষার তফাত দেখিয়ে মানুষে মানুষে বিভেদের উদ্দেশ্য সফল হবে না। শুক্রবার এভাবে 'সনাতনী ঐক্যে'র জোরালো বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ভাটপাড়া ও জগদ্দলের জলেবি মাঠে ছট পুজো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে তাঁর কথায় উঠে এল ছট পুজো থেকে শুরু করে রামনবমী, গণপতি উৎসবের প্রসঙ্গ। পাশাপাশি এল রাজ্যের দুর্গাপুজো ও কালীপুজোর পরিসংখ্যানও।
ছট পুজোর মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের পুজো-পার্বণের পরিসংখ্যান তুলে ধরে শুভেন্দু অধিকারী জানান, গত বছর রাজ্যে ৪৫ হাজার দুর্গাপুজোর অনুমতি মিলেছিল, কিন্তু এবার সরকার ৫৮ হাজার দুর্গাপুজোর অনুমতি দিয়েছে এবং একটি পুজো কমিটিকেও অনুমতির জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হয়নি। শুধু তাই নয়, গত বছরের তুলনায় এ বছর পশ্চিমবঙ্গে ৭ হাজার কালীপুজো বেশি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত