
কলকাতা, ১৩ নভেম্বর (হি. স. ) : ছট পুজো উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে একটি অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। শুক্রবারে জানানো হয়েছে যে, - ০৩০৫৬ ডিব্রুগড়–হাওড়া অসংরক্ষিত বিশেষ ট্রেনটি আগামী ১৫ নভেম্বর সকাল ১০টা ৪৫ মিনিটে ডিব্রুগড় থেকে ছাড়বে।পূর্ব রেলের অধীনস্থ একাধিক স্টেশনে ট্রেনটি থামবে। যাত্রাপথে মালদা টাউন, নিউ ফরাক্কা, ধুলিয়ানগঙ্গা, নিমতিতা, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ, খাগড়াঘাট রোড, সালার, কাটোয়া, নবদ্বীপ ধাম, অম্বিকা কালনা এবং ব্যান্ডেল স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। উৎসবের মরসুমে যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে এবং তাঁদের যাত্রা আরও স্বচ্ছন্দ করতে রেলের এমনতর উদ্যোগ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত