সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়াকে সমাজকে শক্তিশালী করতে হবে, দুর্বল নয় : অশ্বিনী বৈষ্ণব
নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.): জাতীয় প্রেস দিবস উপলক্ষে সোমবার নয়াদিল্লিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার সামাজিক দায়বদ্ধতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি স্পষ
অশ্বিনী বৈষ্ণব


নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি.স.): জাতীয় প্রেস দিবস উপলক্ষে সোমবার নয়াদিল্লিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার সামাজিক দায়বদ্ধতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি স্পষ্ট জানান, সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া উভয়কেই সমাজকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে হবে, দুর্বল করার জন্য নয়। পাশাপাশি, আন্তর্জাতিক স্তরে প্রকাশিত ‘প্রেস ফ্রিডম ইনডেক্স’-এর র্যাঙ্কিং এবং এর স্বচ্ছতা নিয়েও সংশ্লিষ্ট সংস্থাকে তীব্র কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া— উভয়কেই সমাজকে শক্তিশালী করতে হবে, দুর্বল করলে চলবে না। এই চিন্তাভাবনা নিয়েই আমাদের সকলকে তর্ক-বিতর্ক ও আলোচনার মাধ্যমে একযোগে এগিয়ে যেতে হবে। আমাদের সম্মিলিতভাবে এই বিষয়ে একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি ও ঐকমত্য গড়ে তুলতে হবে এবং সেই অনুযায়ী এগোতে হবে।

এরপর হালকা চালে একটি ঘটনার উল্লেখ করে ভারতের 'প্রেস ফ্রিডম ইনডেক্স' র্যাঙ্কিং নিয়ে প্রশ্ন তোলেন অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেন, আজকের এই অনুষ্ঠানে আমি হালকা মেজাজে একটি ছোট্ট ঘটনার কথা ভাগ করে নিতে চাই। যখন প্রেস ফ্রিডম ইনডেক্সে ভারতের র্যাঙ্কিং অনেক নিচে নামিয়ে দেওয়া হয়েছিল— তখন র্যাঙ্কিং কত ছিল ওঝাজি? কত ছিল? ১৩৭। আফগানিস্তান এবং অন্যান্য দেশগুলিকেও আমাদের ওপরে রাখা হয়েছিল। তাই আমরা কেবল সংশ্লিষ্ট সংস্থাটির কাছে একটি ছোট্ট অনুরোধ করেছিলাম: আপনারা যে পদ্ধতি এবং কার্যপ্রণালী অনুসরণ করে এই র্যাঙ্কিং প্রকাশ করেছেন, তা অনুগ্রহ করে স্বচ্ছভাবে আমাদের সঙ্গে ভাগ করে নিন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande