
কাঠমান্ডু, ১৮ নভেম্বর (হি.স.): নেপালের রৌতহট জেলায় ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে ৯ এমএম-এর ২৭টি গুলি। রৌতহটের গৌর পুরসভার অন্তর্গত কানুপট্টি সীমান্ত এলাকা থেকে উদ্ধার হয় গুলি । মঙ্গলবার নেপালের সীমান্ত সুরক্ষা গুল্ম সদর দফতর গৌর এবং শুল্ক সুরক্ষা গার্ড গৌরের একটি যৌথ টহলদারি দল সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় এগুলি উদ্ধার করে ।
আধাসামরিক বাহিনী (এপিএফ ) সূত্রে জানা গেছে, দলটি কানুপট্টি সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ দেখতে পায়। ব্যাগটিতে তল্লাশি চালানোর পর তার ভেতর থেকে ৯ এমএম রাউন্ডের মতো দেখতে ২৭টি গুলি উদ্ধার হয়। উদ্ধার হওয়া গুলিগুলি কে, কী উদ্দেশ্যে এবং কোন পরিস্থিতিতে সেখানে ফেলে রেখে গিয়েছিল, তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক