
গাজীপুর, ১৮ নভেম্বর (হি.স.): বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। বুধবার সকালে গাজীপুরের ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) এক কর্মকর্তার গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মহাসড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়।
অন্যদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জ-সহ বাংলাদেশের বেশ কিছু অংশে অস্থিরতা ক্রমেই বাড়ছে। স্থানীয় সূত্রে খবর, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের সমর্থকরা গোপালগঞ্জের একাধিক জায়গায় রাস্তায় নেমে অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে গোপালগঞ্জ ও সংলগ্ন স্পর্শকাতর এলাকাগুলিতে বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ