সৈয়দ মুস্তাক আলি ট্রফি এলিটে বাংলার ৭ উইকেটে জয়, হারল ঝাড়খন্ড
কলকাতা, ১৮ নভেম্বর (হি. স.) : সৈয়দ মুস্তাক আলি ট্রফি এলিটে ৭ উইকেটের ব্যবধানেই জিতল বাংলা ও হারল ঝাড়খন্ড। এদিন তাদের পরাজয় ঘটল। উল্লেখ্য, বুধবার নির্ধারিত ২০ ওভারের খেলায় বুধবার প্রথম ব্যাটিংয়ের সুবাদেই প্রতিবেশী ঝাড়খন্ডের দলগত স্কোর - ৭/উইকেট
বাংলার জয়জয়কার । ৭ উইকেটে হারল ঝাড়খন্ড দল


কলকাতা, ১৮ নভেম্বর (হি. স.) : সৈয়দ মুস্তাক আলি ট্রফি এলিটে ৭ উইকেটের ব্যবধানেই জিতল বাংলা ও হারল ঝাড়খন্ড। এদিন তাদের পরাজয় ঘটল। উল্লেখ্য, বুধবার নির্ধারিত ২০ ওভারের খেলায় বুধবার প্রথম ব্যাটিংয়ের সুবাদেই প্রতিবেশী ঝাড়খন্ডের দলগত স্কোর - ৭/উইকেট হারিয়ে ১৪৮ রান। এর জবাবে ৮ বল বাকি থাকতেই বাংলা দল জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী - ৩ উইকেটে - ১৪৯ রান (১৮.৪ ওভারে) তুলে নিয়েছে। বাাংলারপক্ষে সর্বাধিক রান করেছে অভিমন্যু ঈশ্বরণ - ৬১ রানে (৪৮ বলে) এদিন সে অপরাজিত। অভিষেক পোড়েল - ৪৯ রান ( ৩৪ বলে) করে। এদিনের খেলায় এদিকে, বাংলার বোলিংয়ে সায়ন ঘোষ - ২/২৩ রানে (৪ ওভারে) এবং ঋষভ চৌধুরী - ২/৩১ রানে (৪ ওভারে) ও মুকেশ কুমার - ৩/৩৬ রানে (৪ ওভারে) বেকায়দায় ফেলে দিতে সমর্থ হয়েছে। এর ফলে সহজেই জয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande