প্রথম ডিভিশন একদিনের ক্রিকেটে বড় জয় মোহনবাগানের
কলকাতা, ১৮ নভেম্বর (হি. স.) : প্রথম ডিভিশন একদিনের ক্রিকেট( সিএবি''র) প্রতিযোগিতায় (লিগ কাম নক-আউট) খিদিরপুর স্পোর্টিং ক্লাবকে ১১৯ রানে হারাল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। প্রথমে ব্যাট করে মোহনবাগান ৪৩ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ৩৫৩ রান। প্রিয়াংশু গৌ
সি এ বি পরিচালিত ক্রিকেট লিগের খেলার ফলাফল


কলকাতা, ১৮ নভেম্বর (হি. স.) : প্রথম ডিভিশন একদিনের ক্রিকেট( সিএবি'র) প্রতিযোগিতায় (লিগ কাম নক-আউট) খিদিরপুর স্পোর্টিং ক্লাবকে ১১৯ রানে হারাল মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। প্রথমে ব্যাট করে মোহনবাগান ৪৩ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ৩৫৩ রান। প্রিয়াংশু গৌরব শ্রীবাস্তব ৯৩ বলে ১১৪ রান করে নজর কাড়েন। অভিষেক কুমার রমনের সংগ্রহ - ৬৯ (৭৪ বলে)। সুদীপ চট্টোপাধ্যায় করে - ৬৫ রান (৫৪ বলে)। খিদিরপুরের জিৎ ঠাকুর - ৬২ রানে ৩ উইকেট ঝুলিতেই পুরে নেয়।

এদিকে, এর জবাবে খিদিরপুর ৩৭.১ ওভারে - ২৩৪ রানে অলআউট হয়েছে। সায়ন কুমার বিশ্বাস - ৭৪ রান। জিৎ ঠাকুর অপরাজিত - ৩৯ রানে। মোহন বাগানের হয়ে সক্ষম চৌধুরী - ২২ রানে ৩ উইকেট নিয়েছে। এবং রাজকুমার পালও এদিন ৩০ রানে ৩ উইকেট তুলে নেয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande