উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামী সূচনা করলেন 'দেবভূমি পরিবার পোর্টাল' এবং 'বিকশিত উত্তরাখণ্ড ভিশন-২০৪৭'
দেহরাদূন, ০২ নভেম্বর (হি. স) : সোমবার দেহরাদূনে ''দেবভূমি পরিবার পোর্টাল'' এবং ''বিকশিত উত্তরাখণ্ড ভিশন-২০৪৭''-এর আনুষ্ঠানিকভাবে সূচনা করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। ''এক পরিবার, এক পরিচয়, এক প্ল্যাটফর্ম'' ধারণার ওপর ভ
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ধামী সূচনা করলেন 'দেবভূমি পরিবার পোর্টাল' এবং 'বিকশিত উত্তরাখণ্ড ভিশন-২০৪৭'


দেহরাদূন, ০২ নভেম্বর (হি. স) : সোমবার দেহরাদূনে 'দেবভূমি পরিবার পোর্টাল' এবং 'বিকশিত উত্তরাখণ্ড ভিশন-২০৪৭'-এর আনুষ্ঠানিকভাবে সূচনা করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। 'এক পরিবার, এক পরিচয়, এক প্ল্যাটফর্ম' ধারণার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই 'দেবভূমি পরিবার পোর্টাল'। এর মাধ্যমে রাজ্যের প্রতিটি পরিবারকে একটি অনন্য 'দেবভূমি পরিবার আইডি' ( ফ্যামিলি আইডি) প্রদান করা হবে।

এই উপলক্ষে মুখ্যমন্ত্রী জানান, এই পোর্টালের মাধ্যমে একই জায়গায় পরিবারগুলির সামাজিক ও অর্থনৈতিক তথ্যাদি নথিভুক্ত করা থাকবে। এর ফলে সরকারি নানা সুযোগ-সুবিধার যোগ্য প্রার্থীদের সহজে চিহ্নিত করা সম্ভব হবে। পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা স্বচ্ছ ও সহজ উপায়ে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া যাবে। এই ব্যবস্থার মাধ্যমে সরকারি প্রকল্পে ভুয়ো উপভোক্তা বা একই নামের পুনরাবৃত্তি রোধ করা এবং যাচাইকরণ প্রক্রিয়াকে আরও উন্নত করা সম্ভব হবে। পরিবার সম্পর্কিত সমস্ত সমন্বিত তথ্য এক জায়গায় মেলায় প্রকল্প বাস্তবায়ন এবং সুবিধা বণ্টনে বিশেষ সহায়তা পাওয়া যাবে।

অন্যদিকে, 'বিকশিত উত্তরাখণ্ড ভিশন-২০৪৭'-এর মাধ্যমে রাজ্যের দীর্ঘমেয়াদী উন্নয়নের একটি রূপরেখা উপস্থাপন করা হয়েছে। ২০৪৭ সালের মধ্যে উত্তরাখণ্ডকে একটি উন্নত রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উন্নয়নের অগ্রাধিকার এবং ভবিষ্যতের দিকনির্দেশনা নির্ধারণ করা এই ভিশনের মূল উদ্দেশ্য।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande