
কলকাতা, ২ নভেম্বর (হি. স.) : আগামী ৫ নভেম্বর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষিতব্য নতুন শিল্পনীতি ঘিরে আশাবাদী এই রাজ্যের শিল্পমহল। কাজেই সোমবার এই প্রেক্ষাপটেই - দ্রুত সিদ্ধান্ত, সরল প্রশাসনিক প্রক্রিয়া, জমির সহজলভ্যতা এবং সময়সীমা মেনে ব্যবস্থাপনা এবং অনুমোদনের দাবি জানিয়েছেন বর্তমান শিল্পকর্তারা।
উল্লেখ্য, অম্বুজা নেওটিয়া গোষ্ঠীর চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়ার মতে, - নতুন শিল্পনীতি বাস্তবায়িত হলে লগ্নির পরিকল্পনা দ্রুত বাস্তবে রূপ পাবে। এর পাশাপাশি তরুণদের কর্মসংস্থান ও ছোট উদ্যোগ গড়ার সুযোগ তৈরি হওয়া জরুরি।
গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশনের এমডি প্রশান্ত মোদীর মতে, - আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নতুন শিল্প নীতি অনুসারে - কয়লাস্তরের মিথেন ও সম্ভাব্য শেল গ্যাস উৎপাদনের মাধ্যমে বাংলা দেশের জ্বালানি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সরকার বিবেচনা করবে এই আশা প্রকাশ করা হয়েছে।
কেভেন্টার গোষ্ঠীর চেয়ারম্যান মায়াঙ্ক জালানের নতুন শিল্প নীতির দিকে তাকিয়েই জোরদার দাবি, - খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রসারে বিদ্যুৎ ভর্তুকি, কোল্ড চেন পরিকাঠামো ও খাদ্য পার্কে বিনিয়োগ প্রয়োজন রয়েছে।
পূর্তি রিয়েলটির ম্যানেজিং ডিরেক্টর মহেশ আগরওয়াল এই প্রসঙ্গে মনে করেছেন, - কর ছাড় ও সুদে ভর্তুকির মতো সুবিধা উৎপাদন শিল্পের পাশাপাশি গুদাম, লজিস্টিক্স ও শিল্প পরিকাঠামোর চাহিদাও বাড়াবে নিঃসন্দেহে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত