বিধানসভায় তথ্যপ্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটির বৈঠক, উপস্থিত বিধায়ক সুবীর নাগ
হুগলি, ২ নভেম্বর (হি.স.) : সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার বিজয় ব্যানার্জি কক্ষে অনুষ্ঠিত তথ্যপ্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটির (আইটি স্ট্যান্ডিং কমিটি) প্রমাণভিত্তিক পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করলেন চুঁচুড়ার স্থানীয় বিধায়ক সুবীর নাগ। বিধানসভার এই গ
বিধানসভায় তথ্যপ্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত সুবীর নাগ


হুগলি, ২ নভেম্বর (হি.স.) : সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার বিজয় ব্যানার্জি কক্ষে অনুষ্ঠিত তথ্যপ্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটির (আইটি স্ট্যান্ডিং কমিটি) প্রমাণভিত্তিক পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করলেন চুঁচুড়ার স্থানীয় বিধায়ক সুবীর নাগ।

বিধানসভার এই গুরুত্বপূর্ণ বৈঠকে তথ্যপ্রযুক্তি দপ্তরের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালীন দপ্তরের পরিচালিত বিভিন্ন কাজকর্ম, জনপরিসেবামূলক উদ্যোগ এবং সংশ্লিষ্ট নানা বিষয় সম্পর্কে আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন কমিটির সদস্যবৃন্দ। এদিনের বৈঠকে দপ্তরের চলমান ও ভবিষ্যৎ নানা কার্যক্রম সম্পর্কে গুরুত্বপূর্ণ সব বিষয়ে সবিস্তারে অবগত হন বিধায়ক সুবীর নাগ।

বিধানসভার এই ধরনের স্থায়ী কমিটির বৈঠকে সরকারি দপ্তরের সার্বিক কাজকর্ম পর্যালোচনা এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের মতামত ও রূপরেখা জানার এক বিশেষ সুযোগ তৈরি হয়। চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ জানান, এদিনের বৈঠকে তথ্যপ্রযুক্তির উন্নয়ন ও প্রয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও তথ্যসমৃদ্ধ আলোচনা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা




 

 rajesh pande