সৈয়দ মুস্তাক আলি ট্রফি এলিটে বাংলার জয়জয়কার, মিজোরামের ৯৩ রানে পরাজয়
কলকাতা, ৩০ নভেম্বর (হি. স.) সৈয়দ মুস্তাক আলি ট্রফির এলিট গ্রুপের ম্যাচে মিজোরামের বিরুদ্ধে ৯৩ রানে দুরন্ত জয় তুলে নিল বাংলা। শুক্রবার প্রথমে ব্যাটিংয়ের সুবাদেই নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে বাংলা। দলের হয়ে দুরন্ত অর্ধশতরান করে করণ
মিজোরামের বিরুদ্ধে বাংলার ৯৩ রানে জয়জয়কার


কলকাতা, ৩০ নভেম্বর (হি. স.) সৈয়দ মুস্তাক আলি ট্রফির এলিট গ্রুপের ম্যাচে মিজোরামের বিরুদ্ধে ৯৩ রানে দুরন্ত জয় তুলে নিল বাংলা। শুক্রবার প্রথমে ব্যাটিংয়ের সুবাদেই নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৬ রান তোলে বাংলা। দলের হয়ে দুরন্ত অর্ধশতরান করে করণ লাল - ৬৭ রান, ( ৪১ বলে ) ও অভিষেক পোড়েল - ৫২ রান ( ৩০ বলে ), এছাড়াও শাকির হাবিব গান্ধী - ৪২ অপরাজিত । ঋষভ চৌধুরীর ব্যাটিংয়ে - ৩৩ রান।এদিন এর জবাবে ব্যাট করতে নেমে বাংলার বোলারদের দাপটে মাত্র ১০৩ রানেই গুটিয়ে যায় মিজোরাম। ১৮.২ ওভারেই শেষ হয়ে যায় তাদের ইনিংস। বল হাতে দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্স করে ঋষভ চৌধুরী - ২১ রানে ৪ উইকেট) ও করণ লাল - ১৪ রানে ৩ উইকেট) তুলে নিয়েছে। তাঁদের দাপটেই বড় জয় সুনিশ্চিত করেছে বাংলা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande