অনূর্ধ্ব -১৬, বিজয় মার্চেন্ট ট্রফিতে : ইনিংস ও ১৬২ রানে জয় বাংলার
কলকাতা, ২০ নভেম্বর (হি. স.) : বিজয় মার্চেন্ট ট্রফির এলিট গ্রুপের ম্যাচে পুদুচেরি অনূর্ধ্ব-১৬ দলকে ইনিংস ও ১৬২ রানে হারাল বাংলা অনূর্ধ্ব-১৬ দল। ব্যাট ও বল, দুই বিভাগেই দাপট দেখিয়ে বড় জয় তুলে নিল বাংলার ক্রিকেটারেরা। ব্যাট হাতে দুরন্ত শতরান করেন নির
বিজয় মার্চেন্ট ট্রফিতে বাংলার জয়জয়কার


কলকাতা, ২০ নভেম্বর (হি. স.) : বিজয় মার্চেন্ট ট্রফির এলিট গ্রুপের ম্যাচে পুদুচেরি অনূর্ধ্ব-১৬ দলকে ইনিংস ও ১৬২ রানে হারাল বাংলা অনূর্ধ্ব-১৬ দল। ব্যাট ও বল, দুই বিভাগেই দাপট দেখিয়ে বড় জয় তুলে নিল বাংলার ক্রিকেটারেরা। ব্যাট হাতে দুরন্ত শতরান করেন নিরুপম বর্মন। তাঁর সংগ্রহ ১১৬ রান। তাঁকে যোগ্য সঙ্গত করে আয়ুষ পান - ৫৬ রান ও প্রবীণ ছেত্রী - ৩৪ রানে অপরাজিত । তাঁদের সম্মিলিত ব্যাটিং পারফরম্যান্সে ম্যাচে চালকের আসনে পৌঁছে যায় বাংলা। অন্যদিকে, বল হাতেও নজর কাড়ে বাংলার বোলারেরা। দ্বিতীয় ইনিংসে পুদুচেরির ব্যাটিং লাইন আপে বড় ধস নামিয়ে দিয়েছে কৌশিক বৌরি ৫/৪১, অল্প রানের বিনিময়ে পাঁচ উইকেট তুলে নিয়ে দলের জয়ে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা। সব মিলিয়ে একপেশে লড়াইয়ে ইনিংস ও ১৬২ রানের বড়সড় জয় বাংলা দলের।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande