আইএসএল ২০২৬-২৭: এসসি দিল্লির সঙ্গে ড্র করে ইস্ট বেঙ্গলকে লজ্জার হাত থেকে বাঁচালেন আকে লোবা
কলকাতা, ২০ নভেম্বর (হি.স.) : শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে স্পোর্টিং ক্লাব দিল্লির সাথে ২-২ গোলে ড্র করে ইস্ট বেঙ্গল এক পয়েন্ট অর্জন করেছে , যেখানে বদলি হিসেবে নেমে আকে লোবা শেষ মুহূর্তে সমতাসূচক গোলটি করেন। সল্ট লেক স্টেডিয়ামে এক রুদ্ধশ
আইএসএল ২০২৬-২৭: এসসি দিল্লির সঙ্গে ড্র করে ইস্ট বেঙ্গলকে লজ্জার হাত থেকে বাঁচালেন আকে লোবা


কলকাতা, ২০ নভেম্বর (হি.স.) : শুক্রবার ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে স্পোর্টিং ক্লাব দিল্লির সাথে ২-২ গোলে ড্র করে ইস্ট বেঙ্গল এক পয়েন্ট অর্জন করেছে , যেখানে বদলি হিসেবে নেমে আকে লোবা শেষ মুহূর্তে সমতাসূচক গোলটি করেন।

সল্ট লেক স্টেডিয়ামে এক রুদ্ধশ্বাস ম্যাচে, খেলার ৩১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সফরকারী দলকে এগিয়ে দেন কার্লোস ফোর্টেস। নয় মিনিট পর বক্সের প্রান্ত থেকে ডান পায়ের দুর্দান্ত শটে জালে বল জড়িয়ে দিলে রেড-অ্যান্ড-গোল্ড ব্রিগেড সমতায় ফেরে।

বিরতির পর আশুতোষ মেহতার গোলে এসসি দিল্লি আবারও এগিয়ে যায়, কিন্তু মাঠে নামার সাত মিনিটের মধ্যেই ইস্ট বেঙ্গলের আইভরিয়ান গোলমেশিন লোবা গোল করে ম্যাচটি সমতায় ফেরান।

এই ড্রয়ের ফলে এসসি দিল্লির অপরাজিত থাকার ধারা চার ম্যাচে গিয়ে দাঁড়ালো, অন্যদিকে গতবারের আইএসএল চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল টানা দ্বিতীয় ম্যাচেও জয়হীন থাকলো এবং চোটের কারণে তাদের অন্যতম প্রধান ডিফেন্ডার আনোয়ার আলীকেও দলে পায়নি।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande