আদ্রা ডিভিশনে রোলিং ব্লকের কাজ, বাতিল একাধিক ট্রেন
কলকাতা, ২২ নভেম্বর (হি. স.) : দক্ষিণ - পূর্ব রেলের আদ্রা ডিভিশনে সোমবার অর্থাৎ আগামী ২৩ থেকে রবিবার ২৯ নভেম্বর পর্যন্ত সম্মিলিত রোলিং ব্লকের কাজ চলবে। সেই কারণে ওই সময় একাধিক ট্রেনের পরিষেবা নিয়ন্ত্রণ করা হয়েছে।এক প্রেস বিজ্ঞপ্তিতে রেল সূত্রে খবর,
আদ্রা ডিভিশনে রোলিং ব্লকের কাজ, বাতিল একাধিক ট্রেন


কলকাতা, ২২ নভেম্বর (হি. স.) : দক্ষিণ - পূর্ব রেলের আদ্রা ডিভিশনে সোমবার অর্থাৎ আগামী ২৩ থেকে রবিবার ২৯ নভেম্বর পর্যন্ত সম্মিলিত রোলিং ব্লকের কাজ চলবে। সেই কারণে ওই সময় একাধিক ট্রেনের পরিষেবা নিয়ন্ত্রণ করা হয়েছে।এক প্রেস বিজ্ঞপ্তিতে রেল সূত্রে খবর, ২৩ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে - ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার। ২৪, ২৭ ও ২৯ নভেম্বর বাতিল থাকবে । সেইসঙ্গে ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জার।

অন্যদিকে, ২৪, ২৬, ২৭ ও ২৯ নভেম্বর এই চার দিন ৬৮০৫৬/৬৮০৬০ টাটানগর-আসানসোল-বারাভূম মেমু প্যাসেঞ্জার আদ্রা পর্যন্ত চলবে। আসানসোল-আদ্রা অংশে পরিষেবা বন্ধ থাকবে। ২৬ নভেম্বর আসানসোল-পুরুলিয়া মেমু আদ্রা পর্যন্ত চলবে। আদ্রা-পুরুলিয়া অংশে পরিষেবা বাতিল থাকবে। প্রয়োজনে ২৪, ২৭ ও ২৯ নভেম্বর ১৮১৮৪ বক্সার-টাটানগর এক্সপ্রেস ৪৫ মিনিট তথা পৌনে একঘন্টা থেকে শুরু করে থেকে ৬০ মিনিট পর্যন্ত একঘন্টা নিয়ন্ত্রিত হতে পারে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande