প্রিন্সেপ ঘাট স্টেশনে রেলের ঐতিহ্য নিয়ে বিশেষ প্রদর্শনী
কলকাতা, ২২ নভেম্বর (হি. স.) : বিশ্ব ঐতিহ্য সপ্তাহ উপলক্ষে প্রিন্সেপ ঘাট রেল স্টেশনে ‘টাইম টেবিল - আ জার্নি থ্রু হেরিটেজ শীর্ষক বিশেষ এক প্রদর্শনীর আয়োজন করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। রবিবার প্রদর্শনীর উদ্বোধন করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার
পূর্ব রেলের উদ্যোগে হেরিটেজ প্রদর্শনীর উদ্বোধনী পর্ব


কলকাতা, ২২ নভেম্বর (হি. স.) : বিশ্ব ঐতিহ্য সপ্তাহ উপলক্ষে প্রিন্সেপ ঘাট রেল স্টেশনে ‘টাইম টেবিল - আ জার্নি থ্রু হেরিটেজ শীর্ষক বিশেষ এক প্রদর্শনীর আয়োজন করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। রবিবার প্রদর্শনীর উদ্বোধন করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে গীতিকা বলেন, - ভারতীয় রেল শুধু যাতায়াতের মাধ্যম নয়, দেশের ইতিহাস, সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। ‘বিকাশ ভি, বিরাসত ভি’ নীতিকে সামনে রেখে ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছে রেল।প্রদর্শনীতে ভারতীয় রেলের বিবর্তন, শিয়ালদহ ও সংলগ্ন এলাকার রেল যোগাযোগের ইতিহাস, দুর্লভ তথ্য এবং পুরনো আলোকচিত্র তুলে ধরা হয়েছে। আগামী প্রজন্মের জন্য রেলের ঐতিহ্য সংরক্ষণে জনসচেতনতা গড়ে তোলা এই উদ্যোগের লক্ষ্য। অনুষ্ঠানে পূর্ব রেলের একাধিক পদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande