
বাঁকুড়া, ২২ নভেম্বর (হি.স.) : শনিবার সাইবার থানার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জয়পুর থানার পুলিশ সাইবার প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করে। অভিযোগ এর ভিত্তিতে ৩৫২/২৬ নম্বর মামলা রুজু হয়। মামলাটি বিএনএস-এর ধারায় নথিভুক্ত করা হয়। তদন্তে নেমে জয়পুর থানার তানাডিহি গ্রামের বাসিন্দা অলোক মিদ্যেকে গ্রেফতার করা হয়। তিনি Link World Global Service-এর অ্যাকাউন্টধারী। উক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিরুদ্ধে মোট ২৫২টি NCRP অভিযোগ রয়েছে। তদন্তের স্বার্থে ধৃতের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে:Link World Global Service-এর একটি এসবিআই ডেবিট কার্ড। সংস্থার একটি পিএএন কার্ড। ২৫টি চেক সম্বলিত একটি চেকবুক। অলোক মিদ্যে ও হাসিনা বিবি শাহের মধ্যে সম্পাদিত একটি নোটারাইজড পার্টনারশিপ ডিড। রবিবার ধৃত ব্যক্তিকে এসিজেএম, বিষ্ণুপুর আদালতে পেশ করা হলে আদালত ৩ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে বাঁকুড়া সাইবার ক্রাইম পুলিশ ষ্টেশন ওজেলার বিভিন্ন থানার সাইবার ক্রাইম ইউনিটের আধিকারিক ও কর্মীরা সাইবার অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেন।বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উল্লেখযোগ্য সাফল্য মিলেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট