মাদকমুক্ত হরিয়ানা লক্ষ্য, কালাওয়ালি যুব ম্যারাথনের সূচনা মুখ্যমন্ত্রী সাইনির
সিরসা (হরিয়ানা), ২২ নভেম্বর (হি.স.): ‘মাদকমুক্ত হরিয়ানা’ অভিযানকে আরও জোরদার করতে এবং তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে সিরসা জেলার কালাওয়ালিতে ‘কালাওয়ালি যুব ম্যারাথন’-এর আনুষ্ঠানিক সূচনা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি। রবিবার স
যুব ম্যারাথনের সূচনা মুখ্যমন্ত্রী সাইনির


সিরসা (হরিয়ানা), ২২ নভেম্বর (হি.স.): ‘মাদকমুক্ত হরিয়ানা’ অভিযানকে আরও জোরদার করতে এবং তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে সিরসা জেলার কালাওয়ালিতে ‘কালাওয়ালি যুব ম্যারাথন’-এর আনুষ্ঠানিক সূচনা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি। রবিবার সবুজ পতাকা নেড়ে এই বিশাল ম্যারাথনের উদ্বোধন করেন তিনি।

ম্যারাথন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি বলেন, কালাওয়ালিতে মানুষের এই বিপুল সমাগম কেবল একটি ম্যারাথনের জন্য নয়, বরং এটি একটি সুস্থ, ক্ষমতায়িত এবং মাদকমুক্ত হরিয়ানা গড়ে তোলার সম্মিলিত সংকল্পের প্রতীক। তিনি স্পষ্ট জানান, মাদকের বিরুদ্ধে এই লড়াই শুধুমাত্র পুলিশ বা সরকারের একার দায়িত্ব নয়, সমাজের সর্বস্তরের মানুষকে এতে এগিয়ে আসতে হবে।

যুবসমাজের উৎসাহ ও উদ্দীপনার প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, আপনাদের এই উৎসাহ ও শক্তি দেখে আমি আত্মবিশ্বাসী যে হরিয়ানার যুবসমাজ জানে কীভাবে তাদের শক্তিকে সঠিক পথে চালিত করতে হয়। এটি আমাদের দৃঢ় সংকল্প যে আমরা আমাদের তরুণ প্রজন্মকে নেশার অন্ধকারে তলিয়ে যেতে দেব না। আমাকে জানানো হয়েছে যে এই ম্যারাথনের জন্য ১ লক্ষ ৪০ হাজারেরও বেশি অংশগ্রহণকারী নাম নথিভুক্ত করেছেন— যাঁদের মধ্যে ১৮ বছরের কম বয়সি কিশোর-কিশোরী থেকে শুরু করে ১৮ থেকে ৪৫ বছর বয়সি যুবক-যুবতী এবং ৬০ বছরের বেশি বয়সি প্রবীণ নাগরিকরাও রয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তার উল্লেখ করে নায়েব সিং সাইনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেশার ক্ষতিকর দিকগুলি অত্যন্ত স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন; তিনি বলেছিলেন যে মাদক সাময়িক উত্তেজনা দিতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তা মানুষের গোটা জীবনকেই নিচে নামিয়ে দেয়। তাই আমাদের যুবসমাজের উচিত ক্ষণিকের মোহের পেছনে না ছুটে সারা জীবন উন্নতির শিখরে ওঠার স্বপ্ন দেখা। মাদকাসক্তি কেবল একজন ব্যক্তিকেই ধ্বংস করে না— এটি একটি গোটা পরিবারকে তছনছ করে দেয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande