দুই দিনের সফরে দিল্লির উদ্দেশে রওনা নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
কাঠমান্ডু ও নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.): দুই দিনের সফরে ভারতের রাজধানী দিল্লির উদ্দেশে রওনা হলেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। রবিবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করেন। নেপালের প্রধানমন্ত্র
দুই দিনের সফরে দিল্লির উদ্দেশ্যে রওনা নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ


কাঠমান্ডু ও নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.): দুই দিনের সফরে ভারতের রাজধানী দিল্লির উদ্দেশে রওনা হলেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। রবিবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করেন। নেপালের প্রধানমন্ত্রীর দফতর-এর তরফে সামাজিক মাধ্যম 'এক্স'-এ এক বার্তায় এই সফরের কথা জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ভারতের উদ্দেশে দুই দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লির পথে রওনা দিয়েছেন।

এদিন ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন নেপালের শক্তি, জলসম্পদ ও সেচ মন্ত্রী বিরাজ ভক্ত শ্রেষ্ঠ, স্বরাষ্ট্রমন্ত্রী সুধন গুরুং, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সাংসদ তথা মুখপাত্র জগদীশ খারেল এবং সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা। ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, শক্তি সহযোগিতা এবং আঞ্চলিক উন্নয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে এই সফরে ভারতের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande