সরকার একগুঁয়ে ও অহংকারী হয়ে উঠেছে, তোপ সঞ্জয় রাউতের
মুম্বই, ২২ নভেম্বর (হি.স.): সংসদের শীতকালীন অধিবেশন না ডাকা এবং আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল পাস করানোর বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত। রবিবার মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিন
সঞ্জয় রাউত


মুম্বই, ২২ নভেম্বর (হি.স.): সংসদের শীতকালীন অধিবেশন না ডাকা এবং আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল পাস করানোর বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত। রবিবার মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, সংসদে প্রয়োজনীয় সংখ্যক সাংসদ না থাকায় সরকার ছোট দলগুলিকে ভাঙানোর বা সাংসদ কেনার চেষ্টা করছে।

কেন্দ্রীয় সরকারকে নিশানা করে শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত বলেন, সরকার একগুঁয়ে ও অহংকারী হয়ে উঠেছে; সংসদের শীতকালীন অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে না। দেশ, সংবিধান বা সংসদ নিয়ে তাদের কোনও মাথাব্যথা নেই। তাদের প্রয়োজনীয় সাংসদ সংখ্যার চেয়ে প্রায় ৪০ থেকে ৪৫ জন কম রয়েছে— তাই তারা ছোট দলগুলিকে কিনে নেওয়ার বা ভয় দেখিয়ে দলে টানার পরিকল্পনা করছে। যদি গোটা দল না ভাঙে, তবে তারা পৃথকভাবে সাংসদদের কিনে নেবে।

এই প্রসঙ্গে বিস্ফোরক আর্থিক লেনদেনের অভিযোগ তুলে রাউত বলেন, 'বিজেপি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ'-এ বর্তমানে সাংসদ পিছু দর চলছে ১৫০ কোটি টাকা। আপনি ডিলিমিটেশন বিলকে সমর্থন করার জন্য নিজের দল ছেড়ে বেরিয়ে আসতে পারেন, এবং এতে আপনার সাংসদ পদও খারিজ হবে না। মহারাষ্ট্রের একজন প্রভাবশালী মন্ত্রী এর দায়িত্ব নিয়েছেন এবং প্রয়োজনীয় সমস্ত অর্থ জোগান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande