রাস পূর্ণিমা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা, ২৪ নভেম্বর (হি. স.) : শুভ রাস পূর্ণিমা''র আজকের এই বিশেষ দিনে রাজ্যবাসীকে সেই উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী । মঙ্গলবার সোশ্যাল মিডিয়া মারফৎ এর পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন যে, - সকলকে
মুখ্যমন্ত্রীর তরফেও রাসপূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা


কলকাতা, ২৪ নভেম্বর (হি. স.) : শুভ রাস পূর্ণিমা'র আজকের এই বিশেষ দিনে রাজ্যবাসীকে সেই উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী । মঙ্গলবার সোশ্যাল মিডিয়া মারফৎ এর পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন যে, - সকলকে শুভ রাস পূর্ণিমা'র আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই । জয় শ্রী কৃষ্ণ। উল্লেখ্য, রা পূর্ণিমা হল কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে পালিত - একটি প্রধান হিন্দু উৎসব, যা মূলতঃ শ্রী কৃষ্ণ ও রাধার রাসলীলা এবং ভক্ত - ভগবানের মিলনের প্রতীক হিসেবে উদযাপিত হয়। মূল তাৎপর্য, ও অর্থ হল - রাসলীলা : 'রস' শব্দ থেকে 'রাস' এসেছে, যার অর্থ শ্রী কৃষ্ণের মধুর রস বা প্রেমলীলা। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, পূর্ণিমার রাতে বৃন্দাবনে শ্রী কৃষ্ণ রাধা ও গোপীদের সঙ্গে দিব্য নৃত্য ও লীলা করেছিলেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande