
কলকাতা, ২৪ নভেম্বর (হি.স.) :
দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের পেজে এক বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী, মেদিনীপুরের মুকুটহীন সম্রাট দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
উল্লেখ্য, বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন বিশিষ্ট ব্যারিস্টার, অকুতোভয় স্বাধীনতা সংগ্রামী এবং জননেতা। তিনি একাধারে ‘দেশপ্রাণ’ এবং ‘মেদিনীপুরের মুকুটহীন সম্রাট’ নামে সমধিক পরিচিত। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির চণ্ডীভেটিতে তাঁর জন্ম। পরবর্তীতে তিনি লন্ডনের মিডল টেম্পল থেকে ব্যারিস্টারি পাশ করেন এবং দেশে ফিরে কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন।
প্রসঙ্গত, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলা এবং ডগলাস হত্যা মামলায় অভিযুক্ত বিপ্লবীদের পক্ষে বিনা পারিশ্রমিকে আইনি লড়াই লড়ে তিনি বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত