বিশ্ব এইডস দিবস উপলক্ষে সল্টলেকের স্বাস্থ্য ভবনে রাজ্যস্তরের বিশেষ অনুষ্ঠান
কলকাতা, ২৭ নভেম্বর ( হি. স) : বিশ্ব এইডস দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েস্ট বেঙ্গল স্টেট এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সোসাইটি শুক্রবার স্বাস্থ্য ভবন অডিটোরিয়ামে আয়োজন করল এক রাজ্যস্তরের অনুষ্ঠানের এদিনের অনুষ্ঠানে
বিশ্ব এইডস দিবস উপলক্ষে সল্টলেকের স্বাস্থ্য ভবনে  রাজ্যস্তরের বিশেষ অনুষ্ঠান


বিশ্ব এইডস দিবস উপলক্ষে সল্টলেকের স্বাস্থ্য ভবনে  রাজ্যস্তরের বিশেষ অনুষ্ঠান


বিশ্ব এইডস দিবস উপলক্ষে সল্টলেকের স্বাস্থ্য ভবনে  রাজ্যস্তরের বিশেষ অনুষ্ঠান


কলকাতা, ২৭ নভেম্বর ( হি. স) : বিশ্ব এইডস দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েস্ট বেঙ্গল স্টেট এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সোসাইটি শুক্রবার স্বাস্থ্য ভবন অডিটোরিয়ামে আয়োজন করল এক রাজ্যস্তরের অনুষ্ঠানের

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব শরদ কুমার দ্বিবেদী, স্বাস্থ্য অধিকর্তা ডঃ স্বপন সোরেন, বিশেষ সচিব দিব্যা রঙ্গনাথন, ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ডিরেক্টর ডঃ কৌস্তভ নায়েক, ওয়েস্ট বেঙ্গল স্টেট এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডিরেক্টর ইউনিস ইসমাইল, ডঃ দীপঙ্কর মাঝি, ডঃ দেবাশীষ রায়, ডঃ পল্লব ভট্টাচার্য প্রমুখ ব্যক্তিরা। এবছর বিশ্ব এইডস দিবসের মূল ভাবনা - এন্ডিং এইডস স্টার্টস উইথ অ্যাক্সেস। এইডস দিবস উপলক্ষে জনমানসে সচেতনতা বৃদ্ধিতে আয়োজন করা হয় একটি বিশেষ আলোচনা সভা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডঃ শান্তশীল পাইন, ডঃ চন্দ্রামৌলি ভট্টাচার্য, ডঃ সায়ন চক্রবর্তী, ডঃ সুস্মিতা চট্টোপাধ্যায় এবং ডঃ এস কে গুহ।

স্বাগত ভাষণে ওয়েস্ট বেঙ্গল স্টেট এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সোসাইটির প্রজেক্ট ডিরেক্টর ইউনিস ইসমাইল তাঁর বক্তব্যের মধ্য দিয়ে ধন্যবাদ জানান এইডস কন্ট্রোল সোসাইটির জয়েন্ট ডিরেক্টরস ডঃ রাখি বিশ্বাস, জয়েন্ট ডিরেক্টর টার্গেট ইন্টারভেনশন ডঃ সোমনাথ লস্কর, জয়েন্ট ডিরেক্টর বিএস ডঃ বিজয় মুখোপাধ্যায় এবং স্যাক্স (এসএসিএস) কর্মীদের।

তিনি আরও বলেন, এবছরে ট্রিপিল নাইনটি-ফাইভস ভাবনা গ্রহণ করা হয়েছে । প্রথমে ৯৫ জনকে এইচআইভি আক্রান্ত হিসেবে চিহ্নিত করে সেই ৯৫ জনকে চিকিৎসার আয়তায় এনে প্রত্যেককে স্বাভাবিক জীবন ছন্দে ফিরিয়ে আনা। ন্যাশনাল এইডস কন্ট্রোল সোসাইটি যে চারটি রাজ্যকে প্রায় এইডস মুক্ত রাজ্যের হিসেবে চিহ্নিত করেছে তাদের মধ্যে পশ্চিমবঙ্গ অন্যতম।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধিকর্তা ডঃ স্বপন সোরেন বলেন, এইচআইভি প্রতিরোধের পরিসংখ্যানের নিরিখে এখনও পর্যন্ত পিছিয়ে রয়েছে আলিপুরদুয়ার এবং কলকাতা । রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কলকাতায় আসেন। তাই কলকাতার ক্ষেত্রে এইচআইভি আক্রান্ত রোগীদের সনাক্ত করার কাজটা যথেষ্ট সময়সাপেক্ষ। তবে এই দুই রাজ্যকে খুব শীঘ্রই সুরক্ষিত জেলার তকমা দেওয়ার আশা রাখছেন তিনি। এদিন তাঁর বক্তব্যের মধ্য দিয়ে উঠে আসে ট্রিপল এলিমিনেশনের বিষয়টি । ভবিষ্যতে রাজ্যের কোনও শিশু যেন হেপাটাইটিস বি, সিফিলিস এবং এইচআইভি - র মতো রোগ নিয়ে না জন্মায়, সেই বিষয়টি পর্যবেক্ষণ করা বর্তমানে সরকারের মূল লক্ষ্য।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব শরদ কুমার দিবেদী বলেন, রাজ্যের ২৩টি জেলার মধ্যে ২১টি জেলা ইতিমধ্যেই এই নির্দিষ্ট লক্ষ্যে সাফল্য পেয়েছে এবং বাকি জেলাগুলিতেও দ্রুত অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে। । বিগত কয়েক বছরে টেলিমেডিসিন ব্যবস্থার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষ—যাদের কাছে স্বাস্থ্য পরিষেবা সহজে পৌঁছায় না—তাঁরাও পরিষেবার আওতায় আসতে পারছে। যারা এখনও পরিষেবার আওতায় আসেনি, তারাও ভবিষ্যতে প্রয়োজনীয় তথ্য ও পরিষেবা পাবে বলে আশা করা হচ্ছে। এইডস সোসাইটি এবং রাজ্য স্যাক্স (এসএসিএস)-এর সমন্বিত কাজের প্রশংসা করে পরবর্তী দিনে এইডস নির্মূলের চূড়ান্ত লক্ষ্য পূরণে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি ।

তাঁর বক্তব্যের রেশ টেনে দিব্যা রঙ্গনাথন বলেন, আমরা আশা রাখছি এই ট্রিপল নাইন্টি ফাইভের লক্ষ্যমাত্রা থেকে এক-দু’ বছরের মধ্যে ট্রিপল হান্ড্রেড লক্ষ্যমাত্রায় পৌঁছে যেতে পারব। ইতিমধ্যেই এইচআইভি আক্রান্ত রোগীদের অ্যান্টি-রেট্রোভাইরাল থেরাপি শুরু করা হয়েছে। যেহেতু এইচআইভি রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আয়ুর্বেদ, হোমিওপ্যাথির মতো বিকল্প ক্ষেত্রগুলিকেও সমান গুরুত্ব দেওয়া হবে।এর পাশাপাশি প্রসূতি মৃত্যুর হার বা টিবি নির্মূল বা শিশু মৃত্যুর হার হ্রাসের মতো বিষয়গুলো নিয়েও পরবর্তীকালে এইধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande